| প্রকাশ পেলো উবুন্টু ৯.০৪ জন্টি জ্যাকালোপ |
| লিখেছেন শাহরিয়ার তারিক | ||||||||||||||||||
| বৃহস্পতিবার, 23 এপ্রিল 2009 | ||||||||||||||||||
|
ছয় মাস প্রতীক্ষার পর আজকে উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকালোপ (Ubuntu 9.04 Jaunty Jackalope) প্রকাশিত হলো। এই নতুন ভার্শন প্রকাশের মাধ্যমে যেমন নতুন কিছু পরিবর্তন এসেছে তেমন একদম প্রাথমিক কোর লেভেলেও কিছু পরিবর্তন আনা হয়েছে (উদাহরণ: বুট সময় কমিয়ে আনা, সর্বশেষ নোম ডেস্কটপ ইত্যাদি)। এই রিলিজে নতুন কি আছে সে সম্পর্কে বিস্তারিত কিছুদিন আগে লিখেছিলাম এখানে যদি আপনি উবুন্টু লিনাক্সের নতুন ভার্শন পরখ করে দেখতে চান তাহলে ডাউনলোড করতে পারবেন নিচের দুইটি লিঙ্কে: উবুন্টু লিনাক্স ৯.০৪: http://releases.ubuntu.com/9.04/ কুবুন্টু লিনাক্স ৯.০৪: http://releases.ubuntu.com/releases/kubuntu/9.04/ অনেকেই টরেন্টের সাহায্যে ডাউনলোড করতে আগ্রহী বলে (এবং আমরাও সবাইকে টরেন্টের মাধ্যমে ডাউনলোডের পরামর্শ দিয়ে থাকি) নিচে দুইটি টরেন্ট লিঙ্ক দেয়া হলো: উবুন্টু লিনাক্স ৯.০৪: http://www.tinyurl.com/Ubuntu-9-04-Torrent কুবুন্টু লিনাক্স ৯.০৪: http://www.tinyurl.com/Kubuntu-9-04-Torrent আপনাদের ব্যবহারের অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না :)
Only registered users can write comments!
Powered by !JoomlaComment 3.26
3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved." |
||||||||||||||||||