উবুন্টু উদ্বোধনী অনুষ্ঠান

মতামত জরিপ

"উবুন্টু বাংলাদেশ" সাইটটি আপনার কেমন লাগছে?
 
আপনি উবুন্টুর কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন?
 

প্রবেশ ফর্ম






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হননি এখনো? রেজিস্টার

সিন্ডিকেশন

অনলাইন এ আছেন...

  8 জন উবুন্টেরো
উবুন্টু বাংলাদেশ এর ওয়েব সাইট এ স্বাগতম! প্রিন্ট কর ই-মেল
বৃহস্পতিবার, 01 জুন 2006
বুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম এর পক্ষ থেকে স্বাদর সম্ভাষন ও আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন।  আমরা একটি বিশেষায়িত লিনাক্স ব্যবহারকারী সংগঠন যেটি গঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত উবুন্টেরো বা উবুন্টু লিনাক্স ব্যবহারকারী, অনুবাদক, সেচ্ছাসেবক, ও ডেভেলাপার বৃন্দদের দ্বারা।

আমাদের সংগঠন এর মূল লক্ষ্য হল বাংলাদেশী ও প্রবাসী বাংলাভাষী উবুন্টেরোদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়া যেখানে তারা একে অপরকে সাহায্য করতে পারে লিনাক্স শিখতে ও শিখাতে। শুধূ তাই নয়, হোম ইউজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ও অফিসে উবুন্টু লিনাক্স এর প্রসার ঘটানোর জন্যও আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছে ও যাবে ।

আপনি যদি উবুন্টু বাংলাদেশ এর সদস্য হতে চান, তাহলে আমাদের মেইলিং লিস্টে এ সাবস্ক্রাইব করুন।  অন্য উবুন্টেরোদের সাথে চ্যাট করতে চাইলে যোগ দিন ফ্রীনোড (Freenode) #Ubuntu-BD তে।  আমরা আপনার অপেক্ষায় থাকব!

আমরা এখন ফেসবুক এ!

আপনারা যারা ফেসবুক এ আছেন, তারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আপনি আপনার প্রিয় অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহারকারীদের সাথে বন্ধুত্ব করুন, আপনাদের চিন্তাভাবনা, পরিকল্পনা, ভালো লাগা মন্দ লাগা উবুন্টু বাংলাদেশ গ্রুপে তুলে ধরুন।
 
বন্টু-মিন্টুর আড্ডা প্রিন্ট কর ই-মেল
শুক্রবার, 23 জুলাই 2010


আপনি যদি বন্টু-মিন্টুদের একজন হয়ে থাকেন, তাহলে কোনো কথা নাই, এই আড্ডা আপনার জন্য। এক্কেবারে চোখবুঁজে চলে আসবেন। সুখ-দুঃখের কথা বলার জন্য বহু সাথী পাবেন। উবুন্টু-মিন্টের কথা বলতে গিয়ে কেমন দৌড়ানি খেয়েছেন, লোকজন আপনাকে কীরকম নাকানি-চুবানি দিয়েছে, অথবা কপাল খারাপ থাকলে কতটুকু প্যাঁদানী খেয়েছেন - মনের মাঝে রেখে দেয়া এইসব না বলা কথাগুলো নির্বিঘ্নে উগড়ে দিন এই আড্ডায়। হয়তো জালের জগতের নিকনেম দিয়েই কমিউনিটিতে সবার সাথে চেনাজানা, কিন্তু এতে আপনার পরান ভরেনা। আপনি চান আরো বেশি কিছু। আপনি কল্পনা করতে থাকেন অমুকের চেহারা দেখতে কেমন? শাহরুখ নাকি ক্রুজ? মাধুরী না জোলি'র প্রটোটাইপ? এইসব হাজারো কল্পনাকে মনের স্ক্রিনসেভার থেকে এবার এই আড্ডায় বাস্তবেই দেখে নিন।

বিস্তারিত ...
 
উবুন্টু ১০.০৪ "ল্যুসিড লিংক্স" রিভিউ প্রিন্ট কর ই-মেল
শনিবার, 01 মে 2010

গতকালকে রিলিজ হল “উবুন্টু ১০.০৪” ওরফে “ল্যুসিড লিংক্স”। উবুন্টুর একেকটা রিলিজের সময় পুরো দুনিয়ার সব বন্টুর মনে যেন ঈদের আনন্দ বয়ে যায় (অবশ্য যারা উবুন্টু ব্যবহার করেননা, তারা কখনোই এই আনন্দের স্বাদটা পাবেননা!)। বছরে দু’বার রিলিজ হবার সুবাদে তাই বলা যায় যে বন্টুরা বছরে দুইটা ঈদের মত মজা করে।বিশ্বজুড়ে সব বন্টু অধীর আগ্রহে অপেক্ষা করতে তাকে কখন মুক্তি পাবে নতুন ভার্সন। তাই এপ্রিলের ল্যুসিড লিংক্সের রিলিজের সময় বিশ্বের তাবৎ বন্টু অধীর আগ্রহে অপেক্ষা করেছে। তবে এই আগ্রহটা অন্যান্যবারের চেয়ে এবার বেশিই ছিল। কারণ এবারের ল্যুসিডের রিলিজটা বেশ গুরুত্বপূর্ণ ছিল দু’টা কারণে। প্রথমতঃ এটা একটি এলটিএস রিলিজ (যা কিনা উবুন্টু প্রতি দু’বছর পর পর করে), ফলে ডেস্কটপে এর সাপোর্ট পাওয়া যাবে তিন বছর আর সার্ভারে পাওয়া যাবে পাঁচ বছর (যেখানে সাধারণ রিলিজগুলোতে পাওয়া যায় ডেস্কটপের জন্য ১৮ মাস ও সার্ভারের জন্য ৩ বছর)। দ্বিতীয়তঃ প্রথমবার রিলিজ হবার পর প্রায় পাঁচবছর কেটে গেছে উবুন্টুর, এখন সে অনেক পরিণত, তার এই পরিণত বয়সের ছাপ ফুটিয়ে তোলার জন্য এবারের রিলিজে চেহারা-সুরৎ থেকে শুরু করে উবুন্টুর অনেক ব্যাপারেই অনেক কিছু যোগ বিয়োগ করা হয়েছে, ফলে বলা হচ্ছে যে এটা দিয়েই উবুন্টুর পরিণত বয়সের নতুন পথ চলা শুরু হবে। তাই গুরুত্বপূর্ণ এই রিলিজটা নিয়ে পুরো বিশ্বের সব বন্টুর মধ্যে যে প্রচুর আগ্রহ থাকবে সেটা বলার অপেক্ষা রাখেনা।

বিস্তারিত ...
 
এসে গেল উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) প্রিন্ট কর ই-মেল
বৃহস্পতিবার, 29 অক্টোবর 2009

কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিটে) রিলিজ হলো উবুন্টুর নতুন সংস্করণ ৯.১০ (কারমিক কোয়ালা)। উবুন্টুর পূর্ববর্তী সংস্করণ (জন্টি জ্যাকালপ) এর তুলনায় এতে বেশ কিছু পরিবর্তন, পরিমার্জন এবং নতুন সংযোজন আনা হয়েছে।

উবুন্টু ৯.১০ কারমিক কোয়ালায় উল্লেখযোগ্য পরিবর্তন এবং সংযোজনসমূহ হচ্ছে:

১। উবুন্টুর ডিফল্ট আইএম(Instant Messaging) ক্লায়েন্ট হিসাবে পিজিনের পরিবর্তে এমপ্যাথি আনা হয়েছে।
২। গ্রাব(Grand Unified Bootloader)-এর পূর্ববর্তী সংস্করণ প্রতিস্থাপন করে নতুন Grub 2.0 ব্যবহৃত হয়েছে।
৩। উবুন্টুর ডিফল্ট থিম হিউম্যানিটি-র চেহারা এবং রঙ-এ কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
৪। বুটস্প্ল্যাশ এবং GDM(নোম ডেস্কটপ ম্যানেজার) থিম পরিবর্তন এবং পরিমার্জন করা হয়েছে।
৫। Applications মেনুর Add/Remove Software-কে Ubuntu Software Center দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।
৬। Ubuntu One নামে একটি ডাটা শেয়ারিং সফটওয়্যার সংযুক্ত করা হয়েছে।
৭। উবুন্টু ৯.১০-তে ডিফল্ট ফাইল সিস্টেম হিসাবে ext4 ব্যবহৃত হয়েছে।
৮। ইন্টেল অনবোর্ড গ্রাফিক্স চিপসেটের সাপোর্টে উন্নতি সাধন করা হয়েছে।

উবুন্টু ৯.১০ কারমিক কোয়ালা ডাউনলোডের জন্য এই সাইটটি ভিজিট করুন...।
উবুন্টু ৯.১০-এর বিভিন্ন সংস্করণ(৩২ বিট, ৬৪ বিট, অল্টারনেট সিডি, নেটবুক রিমিক্স এবং সার্ভার) এর টরেন্ট এবং সরাসরি ডাউনলোড লিঙ্কের জন্য এই সাইটটি দেখুন...

বিস্তারিত রিলিজ নোট পাবেন এই লিঙ্কে...
 
উবুন্টু ৯.০৪ সহায়িকা প্রিন্ট কর ই-মেল
মঙ্গলবার, 14 জুলাই 2009
অনেকদিন থেকে বাংলায় উবুন্টু চলতি ভার্সনের জন্য একটা ভাল টিউটোরিয়াল খুঁজছেন? ভাবছেন, অমুক বন্ধুকে একটা বাংলা টিউটোরিয়াল দিতে পারলে ভাল হত? কিংবা ভাল টিউটোরিয়াল না পেয়ে উবুন্টুটা একলা একলা ইনস্টল করা সাহস পাচ্ছেন না? তবে এইবার বোধহয় আপনার অপেক্ষার পালা ফুরোলো।

অবশেষে বহু ঝড়-ঝঞ্ঝার পর বিএলইউএ ডকুমেন্টেশন দল প্রকাশ করেছে 'উবুন্টু ৯.০৪ সহায়িকা'। এই সহায়িকা শুরু হয়েছে একেবারে গোড়া থেকে। ওপেন সোর্স কি, লিনাক্স কি, কিভাবে এলো ইত্যাদি সম্পর্কে তো জানা যাবেই, আরো জানা যাবে উবুন্টু ইনস্টল করবার আগে কি কি সতর্কতামূলক প্রস্তুতি থাকা ভাল। উবুন্টু ইনস্টলের পদ্ধতি কি, কিভাবে উবুন্টুতে ইন্টারনেট কনফিগার করা যায়,কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় ইত্যাদি। এই টিউটোরিয়ালে সমাধানগুলো গ্রাফিক্যালি করার পাশাপাশি কমান্ড লাইন থেকেও কি করে করা যাবে সে ব্যাপারগুলোও আলোচনা করা হয়েছে।

ডাউনলোড করুন উবুন্টু ৯.০৪ সহায়িকা (পিডিএফ ফাইল, ২.৭ মেগাবাইট)
 
উবুন্টু লিনাক্স ব্যবহারে আগ্রহী? ঘুরে আসুন উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ প্রিন্ট কর ই-মেল
সোমবার, 18 মে 2009
বুন্টু লিনাক্স বর্তমানে বেশ জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। সেই জনপ্রিয়তার ঢেউ কিছুদিন ধরে এসে লেগেছে বাংলাদেশেও, এখন অনেককেই উবুন্টু লিনাক্স ব্যবহার করতে দেখা যায়। এই জনপ্রিয়তার পিছনে পরোক্ষভাবে সামান্য হলেও অবদান রেখে এসেছে উবুন্টু বাংলাদেশ , আমাদের প্রযুক্তি ফোরাম এবং মুক্ত.অর্গ, এবং সবগুলোর পিছনেই ছায়ার মতো থেকেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্সের স্বেচ্ছাসেবকেরা।



গত তিন সংস্করণ প্রকাশের পর পরই বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও মুক্ত.অর্গের সহায়তায় উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম যৌথভাবে রিলিজ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবারও কোন ব্যাতিক্রম ঘটেনি। গত ২৩শে এপ্রিল উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ রিলিজ হয়েছে এবং সে উপলক্ষ্যে উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী ২৯শে মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অডিটরিয়ামে।



অনেকেই উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ ডাউনলোড করে ব্যবহার করেছেন আবার অনেকেই অন্যদের ব্যবহার করতে দেখে আগ্রহী হয়ে উঠেছেন। আপনি যদি উবুন্টু লিনাক্স ব্যবহারকারী হন, অথবা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে আপনি আমন্ত্রিত উবুন্টু ৯.০৪ লাইভ অনুষ্ঠানে।



বিস্তারিত ...
 
প্রকাশ পেলো উবুন্টু ৯.০৪ জন্টি জ্যাকালোপ প্রিন্ট কর ই-মেল
বৃহস্পতিবার, 23 এপ্রিল 2009
য় মাস প্রতীক্ষার পর আজকে উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকালোপ (Ubuntu 9.04 Jaunty Jackalope) প্রকাশিত হলো। এই নতুন ভার্শন প্রকাশের মাধ্যমে যেমন নতুন কিছু পরিবর্তন এসেছে তেমন একদম প্রাথমিক কোর লেভেলেও কিছু পরিবর্তন আনা হয়েছে (উদাহরণ: বুট সময় কমিয়ে আনা, সর্বশেষ নোম ডেস্কটপ ইত্যাদি)। এই রিলিজে নতুন কি আছে সে সম্পর্কে বিস্তারিত কিছুদিন আগে লিখেছিলাম এখানে

বিস্তারিত ...