উবুন্টু উদ্বোধনী অনুষ্ঠান

মতামত জরিপ

"উবুন্টু বাংলাদেশ" সাইটটি আপনার কেমন লাগছে?
 
আপনি উবুন্টুর কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন?
 

প্রবেশ ফর্ম






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হননি এখনো? রেজিস্টার

সিন্ডিকেশন

অনলাইন এ আছেন...

  19 জন উবুন্টেরো
You are here: প্রধান পাতা
উবুন্টু লিনাক্স ব্যবহারে আগ্রহী? ঘুরে আসুন উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ প্রিন্ট কর ই-মেল
ব্যবহারকারী রেটিং: / 5
বাজে!চমত্কার! 
লিখেছেন শাহরিয়ার তারিক   
সোমবার, 18 মে 2009
বুন্টু লিনাক্স বর্তমানে বেশ জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। সেই জনপ্রিয়তার ঢেউ কিছুদিন ধরে এসে লেগেছে বাংলাদেশেও, এখন অনেককেই উবুন্টু লিনাক্স ব্যবহার করতে দেখা যায়। এই জনপ্রিয়তার পিছনে পরোক্ষভাবে সামান্য হলেও অবদান রেখে এসেছে উবুন্টু বাংলাদেশ , আমাদের প্রযুক্তি ফোরাম এবং মুক্ত.অর্গ, এবং সবগুলোর পিছনেই ছায়ার মতো থেকেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্সের স্বেচ্ছাসেবকেরা।



গত তিন সংস্করণ প্রকাশের পর পরই বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও মুক্ত.অর্গের সহায়তায় উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম যৌথভাবে রিলিজ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবারও কোন ব্যাতিক্রম ঘটেনি। গত ২৩শে এপ্রিল উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ রিলিজ হয়েছে এবং সে উপলক্ষ্যে উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী ২৯শে মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অডিটরিয়ামে।



অনেকেই উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ ডাউনলোড করে ব্যবহার করেছেন আবার অনেকেই অন্যদের ব্যবহার করতে দেখে আগ্রহী হয়ে উঠেছেন। আপনি যদি উবুন্টু লিনাক্স ব্যবহারকারী হন, অথবা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে আপনি আমন্ত্রিত উবুন্টু ৯.০৪ লাইভ অনুষ্ঠানে।



অনুষ্ঠান বিবরণ:

অনুষ্ঠান:

উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ











সময়:

২৯শে মে, শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০।





স্থান:

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

হাউস # ১১এ, রোড# ৯২, গুলশান-২,

ঢাকা-১২১২, বাংলাদেশ

গুগল ম্যাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি





অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে নিবন্ধন করুন

উবুন্টু বাংলাদেশ ইভেন্ট রেজিস্ট্রেশন পেজ





আয়োজনে:







সহায়তায়:







কৃতজ্ঞতা

অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহায়তা প্রদান করছেন: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ও আমাদের প্রযুক্তি ফোরামের সমন্বয়ক শামীম ভাই ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ

তত্ত্বাবধায়ক: উন্মাতাল তারুণ্য (আমাদের প্রযুক্তি ফোরাম)

উবুন্টু বাংলাদেশ লোগো: উচ্ছ্বাস, বিএলইউএ লোগো ও পোস্টার ডিজাইন: ডার্কলর্ড (মুক্ত.অর্গ)।

Comments
Search
Only registered users can write comments!

3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved."