উবুন্টু উদ্বোধনী অনুষ্ঠান
সর্বশেষ সংযুক্তি
জনপ্রিয় লেখা
মতামত জরিপ
প্রবেশ ফর্ম
অনলাইন এ আছেন...
18 জন উবুন্টেরো| অনুষ্ঠিত হলো উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ |
|
|
| লিখেছেন প্রেস অফিসার | ||||||
| শুক্রবার, 21 নভেম্বর 2008 | ||||||
|
গত ২১শে নভেম্বর তারিখে হয়ে গেলো বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ও উবুন্টু বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত "উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ"। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং পৃষ্ঠপোষকতায় ছিলো আমাদের প্রযুক্তি ফোরাম। অনুষ্ঠানটি হয়েছিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে। ৪টার সময় অনুষ্ঠান শুরু হলেও আয়োজকরা এসে পৌছান ৩টার দিকে, তারা ধীরে ধীরে প্রস্তুতি নিতে থাকেন অনুষ্ঠানের, সাউন্ড সিস্টেম প্রজেক্টর সবকিছু ঠিক করতে করতে অনুষ্ঠানের সময় এগিয়ে আসে। এদিকে দর্শকদের সারিও ভরতে থাকে। অবশেষে ৪টা ৫মিনিটে অনুষ্ঠানটির শুরু করেন রাসেল ভাই। প্রথমেই তিনি অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ দেন। এরপর তিনি উল্লেখ করেন "উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ" অনুষ্ঠানটি সাজানো হয়েছে নবীশদের কথা চিন্তা করে যা থেকে নতুন আগ্রহীরা ওপেনসোর্স লিনাক্স এবং উবুন্টু লিনাক্স সম্পর্কে খুটিনাটি বিষয় জানতে পারবেন। এরপর স্টেজে আসেন শাহরিয়ার তারিক। তিনি এসে প্রাথমিক আলোচনা শুরু করেন। তিনি কি কি বিষয়ে আলোচনা হবে তা দর্শকদের অবহিত করেন। সেই সাথে ওপেনসোর্স লিনাক্স এবং উবুন্টু লিনাক্স সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করেন। তিনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওপেনসোর্স, লিনাক্স ও উবুন্টু লিনাক্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শাহরিয়ার ভাই নামার পরই স্টেজে আসেন লেনিন ভাই। তিনি আইরিন সুলতানা আপুর লেখা ছড়া পড়ে শুনান। এরপরই মূল অনুষ্ঠান শুরুর প্রস্তুতি হয়। ইনস্টলেশন প্রসেস্ দেখানো শুরু করার আগে প্রস্তুতি পর্ব চলতে থাকে। এই সুযোগে রাসেল ভাই এসে দর্শকদের ওপেনসোর্স লিনাক্স ও উবুন্টু নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দেন। হঠাৎ করে উপস্থিত হন আমাদের পরিচিত লাভলুদা, যিনি লিনাক্সে ডেভেলপমেন্ট সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেন। এরপরই নুরুল ফেরদৌস ভাই আসেন ইনস্টলেশন পদ্ধতি বুঝাবার জন্য। তিনি প্রতিটি ধাপের খুঁটিনাটি তুলে ধরেন। উনি বিশেষভাবে জোড় দেন পার্টিশনিং এর উপর।
এরপর কিভাবে মোবাইল দিয়ে ইন্টারনেট সংযোগ করা সম্ভব তা দেখান। সেই সাথে তিনি সাইন্যাপটিক দিয়ে সফটওয়্যার ইনস্টলেশন পদ্ধতি আলোচনা করেন। এরপর তিনি ওয়াইন নিয়ে কিছু কথা বলেন। তারপরই কিছু সময়ের জন্য বিরতি দেয়া হয়। বিরতির পরই উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স ডিভিডি বিনামূল্যে বিতরণ শুরু হয়। এরপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সবশেষে পরিশ্রান্ত স্বেচ্ছাসেবক দল।
বিশেষ কৃতজ্ঞতা, শামীম ভাই, রাসেল ভাই, এঞ্জেল ভাই, আদর ভাই, হাসিন ভাই, অমি ভাই, লাভলুদা, কারিগর ভাই, শাবাব ভাই, মানচু ভাই, ফয়সাল ভাইসহ আরও অসংখ্য গুনগ্রাহী, স্বেচ্ছাসেবক সাহায্যকারী।
Only registered users can write comments!
Powered by !JoomlaComment 3.26
3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved." |
||||||



















