উবুন্টু উদ্বোধনী অনুষ্ঠান

মতামত জরিপ

"উবুন্টু বাংলাদেশ" সাইটটি আপনার কেমন লাগছে?
 
আপনি উবুন্টুর কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন?
 

প্রবেশ ফর্ম






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হননি এখনো? রেজিস্টার

সিন্ডিকেশন

অনলাইন এ আছেন...

  17 জন উবুন্টেরো
You are here: প্রধান পাতা
এক ঝলক দেখুন- ইন্ট্রাপিড আইবেক্স বেটা ১ প্রিন্ট কর ই-মেল
ব্যবহারকারী রেটিং: / 7
বাজে!চমত্কার! 
লিখেছেন শাহরিয়ার তারিক   
সোমবার, 13 অক্টোবর 2008
বেশ কিছুদিন ধরে উবুন্টু লিনাক্স ব্যবহার করে আসছি। অন্ধ ভক্ত না হলেও ভক্ত তো অবশ্যই বলা যায়। তাই যখনই শুনলাম উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্সের বেটা ভার্সন রিলিজ হয়েছে নিজেকে আর সামলাতে পারলাম না। স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেললাম। সিদ্ধান্ত নিলাম ইন্ট্রাপিড আইবেক্স বেটা ভার্সন চালিয়ে দেখতে হবে। তবে তখনও আমার বুকের পাটা ছিলো না যে আমার বর্তমান সিস্টেমে বেটা জিনিস ব্যবহার করবো। তাই ভার্চুয়ালবক্সে (ভার্চুয়াল মেশিন) প্রথমে হার্ডি ইনস্টল করে তা থেকে আপগ্রেড করলাম ইন্ট্রাপিড বেটায়।



দীর্ঘ ১৫ ঘন্টা অপেক্ষা করে আপগ্রেডের সব ফাইল ডাউনলোড করলাম। এরপর ইনস্টলের জন্য আরো ২ ঘন্টা। সবশেষে ১৭ঘন্টা পরে ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে দেখি সিস্টেম নড়ে না। খুবই স্লো। তারপর র‍্যামের পরিমান বাড়িয়ে ৫১২মেগা করার পর কিছুটা স্মুথ চলা শুরু করলো। ইনস্টল শেষে প্রথম দৃষ্টিতে যেটা দেখলাম সেই ডিফল্ট থিমের ডেস্কটপ নতুন ওয়ালপেপারের সাথে।







আপাতত দৃষ্টিতে হার্ডি হ্যারনের ডিফল্ট থিমের মতো একই রকম মনে হলেও আসলে সামান্য কিছু পরিবর্তন এসেছে। যেমন প্যানেলগুলো আরও উজ্জ্বল হয়েছে। বাটনগুলো আরও সুন্দর গ্লসি (ক্লিয়ারলুকের মতো)।





ডিফল্ট মেন্যুও উজ্জ্বল হয়েছে এবং কাজের জন্য সুবিধাজনক।









নটিলাস ফাইল ম্যানেজারেও পরিবর্তন এসেছে কিছু। যেমন ট্যাব ব্রাউজিং এবং রিমুভেবল মিডিয়া মাউন্ট-আনমাউন্ট করা









নতুন কিছু কাজের এ্যাপলেট এসেছে









এগুলো সবই এসেছে জিনোম ২.২৪ এর সৌজন্যে









কেবল দেখানোর জন্য নয় কিছু ছোটখাটো বিষয় অনেক সহজ করে দিয়েছে সবকিছু। যেমন ডিফল্ট গেস্ট একাউন্ট। সেই সাথে রিস্টার্ট/সাটডাউন/লগআউট/সুইচ ইজার ইত্যাদি একটা মেন্যুতে নিয়ে এসেছে।









এছাড়া নেটওয়ার্ক ম্যানেজারকে আরও উন্নত করেছে। বিভিন্ন ধরনের কানেকশন সেটআপ একটি ম্যানেজারের নিচে এনেছে।







নেটওয়ার্ক ম্যানেজার











ওয়ার্ড ব্রডব্যান্ড কানেকশন











মোবাইল ইন্টারনেট কানেকশন





জিপি কনফিগারেশন





সাইন্যাপটিক ম্যানেজারে দেখার মতো পরিবর্তন কেবল নতুন কুইক সার্চ ফিল্ড যুক্ত।









এছাড়া চোখে পড়ার মতো তেমন কোনকিছু দেখিনি। সবই নতুন কিছু ফিচার যেগুলো কাজ করে পিছনে। নতুন কার্নেল, লাস্ট সাকসেসফুল বুট অপশন, পাসওয়ার্ড মনে রাখা (একবারই রুট পাসওয়ার্ড দিলে যথেষ্ট), ড্রাইভার ম্যানেজার আরও ডেসক্রিপটিভ ইত্যাদি ইত্যাদি।



কিছু সমস্যা

=>রিসোর্স মারাত্মক নিচ্ছে। আগে ২৫৬ র‍্যামে দৌড়াতো এখন ৫১২ মেগাতেও খোড়াচ্ছে

=>বাজে ওয়ালপেপার (ব্যক্তিগত মত)

=>সেভ ফিল্ড ঠিকভাবে কাজ করছে না

=>বাংলা প্রভাতে যুক্তাক্ষর লেখা যাচ্ছে না

=>আপগ্রেড একবারে সম্পন্ন হয়নি, কয়েকবারে সম্পূর্ণ আপগ্রেড হয়েছে

=>আপগ্রেড করলে অনেক প্যাকেজ ডাউনলোড করলেও ইনস্টল করছে না ফলে অযথা জায়গা আটকে আছে

=>নেটওয়ার্ক ম্যানেজারে ওয়ার্ড কানেকশন সেটআপ আমার কাছে জটিল মনে হয়েছে





উল্লেখ্য এই লেখাটি উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স বেটা ১ এর উপর যা নোম ২.২৪.০ এর উপর ভিত্তি করে চলছে। ইন্ট্রাপিড আইবেক্স (উবুন্টু লিনাক্স ৮.১০ ৩০শে অক্টোবর মুক্তি পাচ্ছে।

(বেটা ভার্সন কেবল ডেভেলপার বাগটেস্টারদের দেয়া হয়ে থাকে। এজন্য বেটা ভার্সন ব্যবহার না করার জন্য সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে।)





আরো কিছু ছবি

























Comments
Search
extremeaiub  - well done     |114.31.5.xxx |2008-10-13 16:13:00
জটিল জিনিস। এইবার আর নেট
কানেকশন নিয়া ভেজাল হইব না...
কি
মজা।
Darklord  - Jhakkas     |119.30.35.xxx |2008-10-13 16:41:47
দারুন লিখেছেন চালিয়ে যান
Soyuz  - Performance issue!!   |128.250.42.xxx |2008-10-13 23:14:17
Thanks for the review.

Is there any clear conclusion to the performance issue?
Did the system requirement specified a base line for satisfactory performance?
If not, Would you connect the performance issue to the upgrade (instead of clean
install) to a beta from a stable one? I see this as a very common pattern in
many distribution.

Regards,

Soyuz
শাহরিয়ার  - ধন্যবাদ   |59.152.90.xxx |2008-10-14 12:16:40
সবাইকে ধন্যবাদ

পারফর্মেন ্স
ইস্যু নিয়ে এখনই কিছু বলতে
চাচ্ছি না কারন এটা বেটা
ভার্সন। এবং এখন যেসব বিষয় নিয়ে
সমস্যা দেখা যাচ্ছে তা স্টেবল
(মূল) ভার্সনে না থাকারই
সম্ভাবণা বেশি।

তবে
পারফর্মেনসের দিকে কয়েকটি
বিষয় লক্ষ্য করার মতো
১) বুটআপ
সময় বেশি লাগছে (হার্ডি থেকেও
কিছুটা বেশি সময় লাগছে)
২)
আমি অনেকদিন ধরে গাটসি ও হার্ডি
২৫৬ র‍্যামে চালিয়েছি, কিন্তু
ই...
TRIVUz     |Registered |2008-10-14 15:08:12
শেয়ার করার জন্য ধন্যবাদ

--
এই
পোস্টের প্রথমে নিক ব্যবহার
করার মন্তব্যটা আমি করিনি। দয়া
করে ঐ মন্তব্যটি মুছে দেয়া যায়?
এবং আমার নিক ব্যবহার করে যাতে
অন্য কেউ মন্তব্য করতে না পারে
তার ব্যবস্থা করা যায় কি?
Md. Muhibur Rahman Saad     |114.31.8.xxx |2008-10-16 13:08:38
Well done. Good revew over the whole system.
Thanks a lot for sharing.
মোঃ সাইফুদ্দিন আহম     |Registered |2008-10-17 19:22:48
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
খুবই ভাল লাগলো।
রূপক   |Registered |2008-10-18 05:32:16
দারুন লেখা............শেয়ার করার
জন্য অনেক ধন্যবাদ।
Shafin   |119.30.35.xxx |2008-10-20 16:58:24
I upgraded my machine on alpha 5. I installed hardy beta on my machine, as
upgrade failed that time, this time ,I succeeded. Intrepid is running
great.
Just some little tips on the look:
Use the community themes package from
kwiii ppa, it has some great themes.
After some new upgrades,the default theme
now contains a panel background, which looks just great, and the wallpaper is
changed to something more in line with the hardy one. If you're running compiz,
check out the latest cube deformations: desktop sphere and cylinder.

Did you
actually get nm-applet to work? I failed here. About bootup, try the new
2.27.7-11 kernel, it landed 2-3 days ago and improved performance tremendously.
chisty  - ubuntu   |202.79.19.xxx |2008-11-13 15:25:10
উবুন্টুতে পারটিশন কিভাবে
দেব? উইনডোস এর পারটিশনে
যেকোনো ড্রাইভে
উবুন্টু পারটিশন দেয়া
যাবে? আমি উবুন্টু ও উইনডোস
একসাথে ব্যবহার করতে চাই[/color][color=maroon][/size][size=large]
শাহরিয়ার   |59.152.90.xxx |2008-11-14 06:24:14
ভাই নির্দিষ্ট টপিকে প্রশ্ন
করুন
এখানে পার্টিশন নিয়ে
আলোচনা হয়েছে
http://www.ubuntu-bd.org/index.php?option=com_cont
ent&task=view&id=62&Itemid=32

এছাড়াও আপনি
উইন্ডোজের মধ্যে উবুন্টু সিডি
ঢুকান। এতে উবি চালু হবে। উবি
দিয়ে কোন পার্টিশনের ঝামেলায়
যেতে হবে না। শুধু যে পার্টিশনে
(c,d,e ইত্যাদি) ইনস্টল করতে
চাচ্ছেন তা নির্ধারন করে
দিবেন।
এরপর স্টেপগুলো ফলো করে
ইনস্টল করে ফেলেন।

উবি দিয়ে
উইন্ডোজের ভিতরে উবু...
musfik  - Broadband Internet Connection   |116.193.170.xxx |2008-11-15 06:43:01
I have installed ubuntu 8.10 recently, but amar net connection dite parsi
na.
.
.
.
anyone help me
.
.
.
please anyone write a post about this
shahriar   |59.152.90.xxx |2008-11-15 09:54:12
please ask your question in BLUA Forum or in আমাদের প্রযুক্তি ...

Its not possible to answer each & everyone's question in this
site..

Besides you have not mentioned what type of internet connection you
are currently using in windows...
Only registered users can write comments!

3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved."