|
উবুন্টু ৯.০৪এর কোড নেম: জন্টি জ্যাক্যালোপ |
|
|
|
লিখেছেন শাহরিয়ার তারিক
|
|
শুক্রবার, 12 সেপ্টেম্বর 2008 |
উবুন্টু পরবর্তী ভার্সন ৮.১০ (ইন্ট্রাপিড আইবেক্স) মুক্তি হতে যখন আর মাত্র দুই মাসেরও কম সময় হাতে সেই সময় ক্যানোনিক্যালের কর্ণধর মার্ক স্যাটলওর্থ গত সোমবার ঘোষণা দিলেন ইন্ট্রাপিড আইবেক্সের পরবর্তী ভার্সনের নাম হচ্ছে জন্টি জ্যাক্যালোপ (Jaunty Jackalope) যা উবুন্টু রিলিজ সাইকেল মেনে ছয় মাস পর আগামী বছরেরে এপ্রিলে মুক্তি পাবে।
মার্ক স্যাটলওর্থের মতে এখন সময় হয়েছে উবুন্টুকে আরও উন্নত করে অপারেটিং সিস্টেমের দুই মূল প্রতিদন্ধী মাইক্রোসফট এবং এ্যাপল ওএসএক্সকে ছাড়িয়ে যাবার। আর এই সুযোগ জীবনে মাত্র একবারই আসে। তাই উবুন্টু জন্টি জ্যাক্যালোপ এমন একটি অপারেটিং সিস্টেম হবে যা ব্যবহারকারীদের হাইব্রিড এপ্লিকেশন (ইন্টিগ্রেটেড ওয়েব সার্ভিস এবং ডেস্কটপ এপ্লিকেশন) অভিজ্ঞতা দিবে। কেবল তাই নয় রূপকথার আসল জন্টি জ্যাক্যালোপের মতো বিদ্যুতের মতো দ্রুত হবে অর্থাৎ বুটিং থেকে শুরু করে এপ্লিকেশন-প্রসেস সবই দ্রুত সম্পন্ন করা হবে।
আগামী মাসের ৩০ তারিখে ইন্ট্রাপিড আইবেক্স মুক্তি পাবার পর থেকে ডেভেপাররা জন্টি জ্যাক্যালোপ নিয়ে চিন্তা ভাবণা শুরু করবেন। জন্টি জ্যাক্যালোপে কি কি পরিবর্তন আনা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এই বছরের ডিসেম্বরের ৫-৬ তারিখে অনুষ্ঠেয় ফসক্যাম্পে (FossCamp)।
|