উবুন্টু উদ্বোধনী অনুষ্ঠান

মতামত জরিপ

"উবুন্টু বাংলাদেশ" সাইটটি আপনার কেমন লাগছে?
 
আপনি উবুন্টুর কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন?
 

প্রবেশ ফর্ম






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হননি এখনো? রেজিস্টার

সিন্ডিকেশন

অনলাইন এ আছেন...

  17 জন উবুন্টেরো
You are here: প্রধান পাতা
অনুষ্ঠিত হলো উবুন্টু হার্ডি হ্যারন রিলিজ পার্টি প্রিন্ট কর ই-মেল
ব্যবহারকারী রেটিং: / 0
বাজে!চমত্কার! 
লিখেছেন শাহরিয়ার তারিক   
মঙ্গলবার, 20 মে 2008
বুন্টু একটি আফ্রিকান শব্দ যার অর্থ "সবার জন্য মানবতা"। সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে উবুন্টুপ্রেমীদের মিলনমেলা বসেছিলো ১৭ মে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর হলরুমে।



তথ্য প্রযুক্তি শুধু তরুণদের জন্য নয়। সকল বয়সেই তথ্য প্রযুক্তির আশ্রয় নেয়া যায়, এটি সম্ভব। জীবনকে গতিশীল করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তির বিকল্প নাই। অনুষ্ঠানে উপস্থিত সকল বয়সের উপস্থিতি সেটিই স্মরণ করিয়ে দেয়। আগত উপস্থিতিদের মাঝে ছিলো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, ট্রিপার্ট, সামহোয়্যারইন এবং অন্যান্য সফটওয়্যার ফার্ম থেকে স্বনামধন্য প্রোগ্রামাররা এবং কিছু এনজিওকর্মী। এ পার্টির উদ্দেশ্য ছিলো মূলত উবুন্টু লিনাক্সের নুতন ভার্সন "হার্ডি হ্যারন (৮.০৪)"কে সবার মাঝে পরিচিত করানো। । উল্লেখ্য যে, উবুন্টুর স্পন্সর ক্যানোনিকাল লিঃ প্রতি ছয় মাস অন্তর উবুন্টুর নতুন ভার্সন ছেড়ে থাকে। তারই ধারাবাহিকতায় ক্যানোনিক্যাল লিমিটেড গত ২৪ এপ্রিল উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনের অষ্টম সংস্করন রিলিজ করে। এর পূর্বের রিলিজটি ছিলো উবুন্টু গাটসি গিবন (৭.১০) যা ছয় মাস পূর্বে গত বছরের অক্টোবরে রিলিজ পেয়েছিলো।



উবুন্টু বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবক রাসেল জন এর উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়। তিনি লিনাক্স এবং উবুন্টু কি এই বিষয়ে কিছু কথা বলেন। এরপর হার্ডি হ্যারনের লক্ষ্যনীয় বৈশিষ্ট্যগুলি তুলে ধরেন একুশে খ্যাত এবং বাংলা কম্পিউটিং এর অগ্রদূত অমি আজাদ। প্রশ্নোত্তর পর্বে সকলের উবুন্টু বিষয়ক অনেক আগ্রহী প্রশ্নের উত্তর দেন বাংলাদেশে পিএইচপি'র গোরাপত্তনকারী হাসিন হায়দার। তিনি নিজেও উবুন্টু লিনাক্স ব্যবহার করেন। প্রশ্নোত্তর পর্বটি ছিল অত্যন্ত প্রাণবন্ত।



লিনাক্স ব্যবহারকারী দিন দিন বাড়ছে। এর মাঝে 'উবুন্টু' বাংলাদেশে সবথেকে জনপ্রিয়। ওপেন সোর্স উবুন্টু সবার মাঝে কিভাবে ছড়িয়ে দেয়া যায় এবং সমস্যায় পড়লে ব্যবহারকারীরা কোথায় সমাধান পেতে পারেন সে সম্পর্কে সবাই আলোচনা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ করার প্রস্তাব আসে। সাইবারক্যাফেগুলোকে ভাইরাসমুক্ত রাখার জন্য তাদের মাঝে উবুন্টু সরবরাহ এবং উৎসাহী করার জোর তাগিদ আসে সবার আলোচনায়। উল্লেখ্য বাংলাদেশে উবুন্টু প্রেমীদের এটিই প্রথম একত্রে মিলিত হওয়া। এর পূর্বে সকলে ভার্চুয়াল জগতে একে অপরের সাথে অনেক আলোচনা করেছেন। কিন্ত সামনা-সামনি মিলিত হলেন এই প্রথম। এবং আগামীতে নিয়মিত এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। উবুন্টু'কে জানার জন্য সকলকে উবুন্টু বাংলাদেশের সাইটে যাওয়ার জন্য বলা হয়েছে। কোন ধরনের প্রশ্ন থাকলে উবুন্টু ব্যবহারকারীদের বাংলাদেশী মেইলিং লিস্টে যুক্ত হয়ে প্রশ্নও করতে পারেন।






বক্তাবৃন্দ:

রাসেল জন

অমি আজাদ

হাসিন হায়দার



বিশেষ সহায়তা

জিয়াউল হাবিব (রুবন)

[দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ]



উপস্থিতি:

স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক, চাকুরীজীবী, ডেভেলপার ও স্বেচ্ছাসেবকসহ সত্তরজন।







Free Image Hosting by FreeImageHosting.net*বড় ছবি দেখতে ক্লিক করুন ছবির উপর

উপস্থাপনায় রাসেল জন



Free Image Hosting by FreeImageHosting.net*বড় ছবি দেখতে ক্লিক করুন ছবির উপর

উবুন্টু প্রিভিউ দেখাচ্ছেন অমি আজাদ



Free Image Hosting at www.ImageShack.us*বড় ছবি দেখতে ক্লিক করুন ছবির উপর

প্রশ্নের উত্তর দিচ্ছেন হাসিন হায়দার











[সম্পাদকের নোট: লেখাটি লিখেছেন জিয়াউল হাবিব (রুবন ভাই)। আমরা তার প্রতি কৃতজ্ঞ কেবল এই লেখার জন্যই নয় বরং উবুন্টু হার্ডি রিলিজ পার্টি স্বার্থক করার পিছনে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি উবুন্টু বাংলাদেশের পক্ষ থেকে রুবন ভাই ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সকল কর্মচারী-কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকল স্বেচ্ছাসেবক বক্তা ও উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এমন একটি অনুষ্ঠান সাফল্যের সাথে পালিত হয়েছে বলে। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।]
Comments
Search
Only registered users can write comments!

3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved."