উবুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম এর পক্ষ থেকে স্বাদর সম্ভাষন ও আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন। আমরা একটি বিশেষায়িত লিনাক্স ব্যবহারকারী সংগঠন যেটি গঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত উবুন্টেরো বা উবুন্টু লিনাক্স ব্যবহারকারী, অনুবাদক, সেচ্ছাসেবক, ও ডেভেলাপার বৃন্দদের দ্বারা। আমাদের সংগঠন এর মূল লক্ষ্য হল বাংলাদেশী ও প্রবাসী বাংলাভাষী উবুন্টেরোদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়া যেখানে তারা একে অপরকে সাহায্য করতে পারে লিনাক্স শিখতে ও শিখাতে। শুধূ তাই নয়, হোম ইউজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ও অফিসে উবুন্টু লিনাক্স এর প্রসার ঘটানোর জন্যও আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছে ও যাবে । আপনি যদি উবুন্টু বাংলাদেশ এর সদস্য হতে চান, তাহলে আমাদের মেইলিং লিস্টে এ সাবস্ক্রাইব করুন। অন্য উবুন্টেরোদের সাথে চ্যাট করতে চাইলে যোগ দিন ফ্রীনোড (Freenode) #Ubuntu-BD তে। আমরা আপনার অপেক্ষায় থাকব!
আপনারা যারা ফেসবুক এ আছেন, তারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আপনি আপনার প্রিয় অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহারকারীদের সাথে বন্ধুত্ব করুন, আপনাদের চিন্তাভাবনা, পরিকল্পনা, ভালো লাগা মন্দ লাগা উবুন্টু বাংলাদেশ গ্রুপে তুলে ধরুন।
|