|
লিখেছেন ডার্কলর্ড
|
|
শনিবার, 03 জানুয়ারি 2009 |
(সম্পাদকের মন্তব্য: অনেকেই উবুন্টুর সিডি হাতে পেয়েও বসে থাকেন। হয়তো চালায় দেখেন কিন্তু ইনস্টল করার মতো সাহস তাদের হয়নি। আপনি যদি তাদের একজন হয়ে থাকেন তাহলে দুশ্চিন্তা মুক্ত হোন। আমরা এই সহজবোধ্য টিউটোটিয়ালে উবুন্টু লিনাক্স ইনস্টলেশনের প্রতিটি ধাপ চিত্রসহকারে দেখাবো।
প্রাথমিকভাবে যারা বহুদিন উইন্ডোজ ব্যবহার করার পর লিনাক্সে আসছেন তাদেরকে পরামর্শ দিয়ে থাকি উইন্ডোজ ও লিনাক্স দুইটি রাখতে (ডুয়েল বুটিং), এতে দুই সিস্টেমের পার্থক্য এবং উবুন্টু লিনাক্সে অভ্যস্থ হতে সুবিধা হবে। এই টিউটোরিয়ালে উইন্ডোজ ও উবুন্টু লিনাক্স ডুয়েল বুট করার জন্য উবুন্টু লিনাক্স ইনস্টল করা হয়েছে।)
পূর্ব প্রস্তুতি
*আপনার কম্পিটারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্য কোথাও কপি করে ব্যাকআপ রাখতে পারেন। এটা ৯৯.৯৯% নিশ্চিত যে কম্পিউটারে সংরক্ষিত তথ্যের কোন প্রকারের কোন ক্ষতি হবে না। তবে আপনি যদি আমার মতো ১০০ ভাগ নিশ্চিত হতে চান সব কাজে এবং আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে ছিনিমিনি খেলার সাহস যদি না থাকে (অথবা আমাদের এই টিউটোরিয়ালের উপর আস্থা যদি না থাকে) তাহলে ব্যাকআপ করে রাখাই ভালো।
*আপনার হার্ডডিস্কের একটি পার্টিশন খালি করে ফেলুন লিনাক্স ইনস্টলেশনের জন্য। উবুন্টু লিনাক্সের জন্য নূন্যতম ২ গিগাবাইট জায়গার প্রয়োজন পরলেও আমরা ৫-৮ গিগাবাইট খালি পার্টিশন নেয়ার জন্য পরামর্শ দেই, যাতে ডকুমেন্টস রাখার ও অন্যান্য এপ্লিকেশন ইনস্টল করার পর্যাপ্ত জায়গা থাকে। প্রয়োজনে সুবিধার জন্য দুইটি পার্টিশন একটি মূল রুট পার্টিশনের জন্য অপরটি সোয়্যাপ পার্টিশনের জন্য (সোয়্যাপ পার্টিশনের আকার আপনার র্যামের সমান অথবা দ্বিগুন রাখা হয় সাধারনত তবে ১গিগার বেশি রাখার কোন প্রয়োজন নেই)। [লিনাক্সে দুটি মূল পার্টিশন প্রয়োজন হবে একটি লিনাক্স এর রুট পার্টিশন এবং আরেকটি সোয়াপ পার্টিশন (সোয়াপ পার্টিশন মূলত উইন্ডোজের Pagefile এর মত কাজ করে এটি মূল RAM হতে চাপ কমিয়ে সোয়াপ পার্টিশনকে ভার্চুয়াল মেমোরি হিসেবে ব্যবহার করবে। পার্টিশন fat বা ntfs হলে সমস্যা নেই উবুন্টু ইনস্টলের সময় আমরা লিনাক্স পারটিশনে ফরমেট করে নেব।]
*উবুন্টু সিডি থেকে বুট করার জন্য আপনার কম্পিউটারের ফার্স্ট (প্রাইমারী) বুট ডিভাইস অবশ্যই সিডি/ ডিভিডি রম হতে হবে। ফার্স্ট বুট ডিভাইস হার্ডডিস্ক হলে আবার উইন্ডোজই চালু হবে। ফার্স্ট বুট ডিভাইস হার্ডডিস্ক দেয়া থাকলে বায়োস থেকে তা পরিবর্তন করতে হবে। পরিবর্তনের পদ্ধতি মাদারবোর্ড প্রস্তুতকারক ও মডেল অনুযায়ী ভিন্ন হতে পারে। ফার্স্ট বুট ডিভাইস নির্বাচন করার জন্য প্রয়োজনে আপনার মাদারবোর্ডের ম্যানুয়াল দেখুন।
|
|
বিস্তারিত ...
|
|
|
লিখেছেন শাহরিয়ার তারিক
|
|
মঙ্গলবার, 16 ডিসেম্বর 2008 |
উবুন্টু লিনাক্স ব্যবহার করেন এমন অনেকেই প্রায়ই জিজ্ঞাসা করেন ওয়েবে প্রথম আলো কিভাবে পড়বেন। উইন্ডোজে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্সে আইইট্যাব ব্যবহার করে প্রথম আলো পড়া গেলেও লিনাক্সে প্রথম আলো ফায়ারফক্স দিয়ে পড়া যেতো না, আবার ওপেরা দিয়ে প্রথম আলো পড়া গেলেও ওপেরাতে অন্যান্য ইউনিকোড সাপোর্টেড বাংলা সাইট ভালো আসতো না।
এখন আর এই সমস্যা নেই। কিভাবে? প্রথম আলো কি তবে ইউনিকোডে কনভার্ট হয়ে গেলো? নাকি কোন পরশ পাথরের সন্ধান পাওয়া গেছে যা প্রথম আলো সাইট ইউনিকোডে কনভার্ট করবে? হ্যাঁ আক্ষরিক অর্থেই পরশমনির সন্ধান পাওয়া গেছে, ফায়ারফক্সের জন্য "পরশমনি এ্যাডঅন" যা প্রথম আলোর হিজিবিজি লেখাকে ইউনিকোডে কনভার্ট করে দেখাবে।
|
|
বিস্তারিত ...
|
|
|
লিখেছেন শাহরিয়ার তারিক
|
|
মঙ্গলবার, 07 অক্টোবর 2008 |
উবুন্টু সিস্টেমে অনেকের ইন্টারনেট সংযোগ থাকে না, এই কারনে অনেক প্যাকেজ ইনস্টল করতে পারেন না বা আপডেট করতে চান না। এই সমস্যার একটা সমাধান হচ্ছে রিপোসিটোরি ডিভিডি ব্যবহার করা কিন্তু সেই পাঁচটি ডিভিডি ডাউনলোড বা সংগ্রহ করাও ঝামেলার অনেক।
এজন্য একটা বিকল্প উপায় হতে পারে http://packages.ubuntu.com/
এই লিঙ্কে উবুন্টুর বিভিন্ন রিলিজের রিপোসিটরিতে যতো প্যাকেজ ছিলো সেগুলোর বর্ণনাসহ ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। এতে সুবিধা হবে যেকেউ আলাদা করে নির্দিষ্ট প্যাকেজ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।
আশা করি সবার কাজে লাগবে :)
|
|
|
লিখেছেন নাসির খান
|
|
রবিবার, 14 সেপ্টেম্বর 2008 |
|
(সম্পাদকের মন্তব্য: এই আর্টিক্যালে উবুন্টুতে ডিফল্ট হিসেবে যেসকল এপ্লিকেশন পাওয়া যায় তার কিছু সংক্ষিপ্ত বর্ননা দেয়া হলো। এই লেখা যতোটা বিস্তারিত আলোচনা করার জন্য তারচেয়ে বেশি নতুন ব্যবহারকারীদের ধারনা দেয়ার জন্য যে উবুন্টু ইনস্টলের পর তারা কি পেতে যাচ্ছে।)
|
|
বিস্তারিত ...
|
|
|
লিখেছেন শাহরিয়ার তারিক
|
|
রবিবার, 14 সেপ্টেম্বর 2008 |
অনেকেই মনে করেন লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল দেয়া উচিত না। এতে ডাটা মুছে যায়, হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়, পার্টিশন ভেঙ্গে যায় ইত্যাদি। ব্যাপারটি আসলে সেরকম কিছু না। আপনার লিনাক্সের ডাটা সুরক্ষিত থাকবে যদি আপনি লিনাক্সের রুট বা হোম ডাইরোক্টরি বাদে অন্য পার্টিশন ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করেন।
আধুনিক অধিকাংশ লিনাক্সই গ্রাব মেন্যু বুটলোডার হিসেবে ব্যবহার করে। গ্রাব মেন্যু এমন স্থান যা master boot record (mbr)-এ লিনাক্স পার্টিশন ও উইন্ডোজ পার্টিশন চিহ্নিত করে। এবং বুট হবার সময় আপনি লিনাক্সে বুট করবেন নাকি উইন্ডোজে বুট করবেন সেই অপশন দেয়।
এখন লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল করলে সমস্যা হয় mbr থেকে গ্রাব মেন্যু ডাটা কিছু মুছে যায় সেই সাথে উইন্ডোজ লিনাক্স পার্টিশনকে চিনতে পারে না বলে অন্য কোন অপারেটিং সিস্টেম যে আছে তা উইন্ডোজ জানে না। তাই লিনাক্সে বুট করার কোন উপায় থাকে না। এই সময় ঘাবড়াবার কিছু নেই আপনার লিনাক্স পার্টিশন আগের অবস্থানেই আছে। কেবল গ্রাব মেন্যু নতুন করে আপডেট করলেই হবে।
|
|
বিস্তারিত ...
|
|
|
|
<< শুরু < আগে 1 2 পরে > শেষ >>
|
| ফলাফল 1 - 9 মোট 16 |